আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ও নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী...
NewsDesk
ইউসুফ আলী শেখ, ইন্দুরকানী প্রতিনিধিঃ ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার পদে নির্বাচন নিয়ে...
আজ ০৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারনের লক্ষে লিডার্স এর প্রধান কার্যালয়ে ১১৪৮ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করা হয়েছে। উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. জগলুল হায়দার। লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মো: নাজমুল হুদা ও শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আলী, লিডার্স এর কর্মকর্তাগন, উপকূলীয় এলাকা মুন্সিগঞ্জ ও ঈশ^রীপুর ইউনিয়নের কৃষকগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর প্রকল্প কর্মকর্তা তাহসিনা সিরাজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“লিডার্স প্রতিবছর কৃষকদের বিভিন্ন প্রযুক্তি, বীজ, সার এবং কারিগরি সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও লিডার্স উপকূলীয় কৃষকদের সহযোগিতা করছে। কৃষকদের পাশে থাকার জন্য লিডার্স এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”। তিনি কৃষকদের এই বীজের মাধ্যমে উৎপাদন বাড়াতে আহ্বান জানান। তিনি সাম্প্রতি সংযুক্ত আরব আমিরাত হতে জায়েদ সাস্টেইন্যাবিলিটি প্রাইজ- ২০২৩ অর্জন করায় লিডার্সের পরিচালক মোহন কুমার মন্ডল ও লিডার্স পরিবারের সকলকে বিশেষভাবে অভিনন্দন জানান। উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ আগের চেয়ে অনেক বেড়েছে। দুর্যোগের ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে এবং দুর্যোগ সহনশীল কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের আমন মৌসুমে লবণ ও খরা সহনশীল ধান চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শ্যামনগর ও কয়রার ৫টি ইউনিয়নে ১১৪৮ উপকারভোগী প্রত্যেক কৃষকের মাঝে ১০ কেজি লবণ সহনশীল ধান বীজ (ব্রি-৫২, ব্রি-৭৮, ব্রি-৬৭, ব্রি-৮৭, বিনা-১০, বি-আর ২৩) ও ৮ কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়েছে।
পিরোজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদসহ...
ভান্ডারিয়া (পিরোজপুর) থেকে তানভীর আহমেদঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি জেপি কর্তৃক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা...
পিরোজপুর (ভান্ডারিয়া) থেকে তানভীর আহমেদ : পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামীলীগ দলীয় উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাংচুর, বঙ্গবন্ধু ও...
পিরোজপুর( ভান্ডারিয়া) থেকে তানভীর আহমেদঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় জেপি কর্তৃক গত ১৭ এপ্রিল ভান্ডারিয়া উপজেলা শাখা...
পিরোজপুর( ভান্ডারিয়া) থেকে তানভীর আহমেদঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় জেপি কর্তৃক গত ১৭ এপ্রিল ভান্ডারিয়া উপজেলা শাখা...
মতিউর রহমানকে গ্রেপ্তার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ।...
আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা: ঝালকাঠির রাজাপুরে স্বামী ২য় বিয়ে করায় স্বামীকে জবাই করে ৯৯৯-এ কল দিয়ে পুলিশের...
