পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়ায় কচা নদীর মাঝে জেগে উঠা সাঈদখালী চরে প্রায় ১২০ টি অসহায় পরিবারের বাস।
চারদিকেই নদীবেষ্টিত এই জায়গাটিতে সেট হয়না গভীর কিংবা অগভীর কোনো নলকূপ, নেই বিশুদ্ধ খাবার পানির একটিও উৎস।অধিকাংশ-ই জেলে এসব পরিবারকে প্রাণে বেঁচে থাকতে কোনোমতে ফুটিয়ে/ফিটকিরি দিয়ে অথবা অর্থাভাবে পরিশোধন না করেই নদীর পানি পান করতে হচ্ছে।
সাম্প্রতিককালে একইসাথে পাল্লা দিয়ে সমান্তরালে বেড়েছে এই নদীসহ এই অঞ্চলের সবগুলো নদীর লবণাক্ততা ও এই অঞ্চলের ডায়রিয়ার প্রকোপ।
বলার অপেক্ষা রাখেনা লবণাক্ততাসহ পানিবাহিত রোগের জীবানু বেড়ে যাওয়াই এই নিকট অতীতের স্মরণকালের ভয়াবহ ডায়রিয়ার প্রকোপের কারণ।অথচ দিনশেষে তাদের নদীর পানি পান করা ছাড়া একটিমাত্র বিকল্প পথও খোলা নেই।
এতসব ভয়াবহতার মাঝে একটি আশার কথা হতে পারে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং প্রতিকার হিসেবে খাবার স্যালাইন।যে যার অবস্থান থেকে এগিয়ে আসলে হয়তবা নিতান্তই জীবনযুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া এসব অসহায় মানুষদের একটু ভরসার জায়গা হওয়া সম্ভব।
চির আক্ষেপের পাল্লা ভারী না করে তাদের জন্য একটু আশার সঞ্চার হয়তবা করা যেতেই পারে।আমরা এক একজন মানুষ যদি অসহায় একটি পরিবারের জন্য একটি স্যালাইন ও একটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবস্থা করতে পারি সেটাই বা কম কিসে?
শুরুটা এভাবেই হোক তাহলে?
- নিবেদন ও লেখাঃ
- তাওসিফ এন আকবর
- স্বেচ্ছাসেবক,
- রক্তবিন্দু-ইন্দুরকানী ব্লাড ডোনার্স ফোরাম
