Read Time:1 Minute, 20 Second
যুক্তরাজ্যের রামসগেট শহরের তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-ব্রিটিশ রওশন আরা। মানিকগঞ্জে জন্ম নেয়া এই নারী রামসগেটে ব্যবসা করেন।তার শ্বশুরবাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়ও। তিনি বাংলাদেশের পিরোজপুর এর কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী রেজাউর রহমান জামান এর সহধর্মিনী।ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী।
এর আগে তিনি লেবার দল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন রামসগেট শহরের গৃহহারা মানুষের জন্য।
মেয়র হওয়ার অনুভূতি জানিয়ে রওশন বলেন, ‘শহরের তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। এটা সম্মানের। আমাদের বৈচিত্রময় এ সমাজের সবার উপকারের স্বার্থে আমি কাজ করতে চাই।সমমনাদের ঐক্যবদ্ধ করে একজন সমাজকর্মী হিসেবে আমি সবার জন্য কাজ করতে চাই।
Please follow and like us:
