Read Time:2 Minute, 9 Second
তাওসিফ এন আকবর
এক্সক্লুসিভ বাই
আজ হতে ৮০ বছর আগে ৮০ ছুঁই ছুঁই রবীন্দ্রনথের জীবদ্দশার একদম শেষের দিকে ৩১ মে ১৯৪০ ( মৃত্যুর একবছরের কিছুকাল আগে) তৎকালীন অবিভক্ত বাকেরগঞ্জ জেলার পিরোজপুর মহাকুমার (তৎকালীন মহকুমা এখন জেলা) স্বরূপকাঠি থানার আকলম গ্রাম এর আকলম আহমদিয়া জুনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী আমিনা মোজাহার চিঠি লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর কাছে।
স্বরূপকাঠি উপডাকঘর থেকে সে চিঠির গন্তব্য ছিল শান্তিনিকেতন।এরপর আরও ঘুরে কবির হাতে।কবি যেদিন চিঠিটি হাতে পান সেদিন তার বয়স ৭৯ বছর ২৮ দিন।এর চারদিন আগে স্বরূপকাঠি উপডাকঘর হতে তা পাঠায় আমিনা।
ঐ দিনই কবি চিঠিটার উত্তর লেখেন এবং ফিরতি চিঠি পাঠিয়ে দেন স্বরূপকাঠি উপডাকঘর এর ঠিকানায়।
আমিনা লেখেন
আকলম
১৩ই জ্যৈষ্ঠ
আপনি আমাকে চিনেন না। কিন্তু আমি আপনাকে চিনি। বাংলা বইয়ের মধ্যে আপনাকে দেখেছিও। আপনি আমাদের ছোট ছেলেমেয়েদের খুব ভালবাসেন। আবার আমরা চিঠি লিখলে উত্তরও নাকি দেন। তাই আমি চিঠি লেখছি (ক.) উত্তর দিবেন কিন্তু। আচ্ছা আপনাকে কি বলে ডাকব?
কুমারী আমিনা মোজাহার
চতুর্থ শ্রেণী
আকলম আহমদিয়া জুনিয়র মাদ্রাসা
কবি গৌরিপুর লজ থেকে উত্তর দেন
কল্যাণীয়াসু
তোমার চিঠিখানি পেয়ে খুশি হলুম। আমার আশীর্বাদ গ্রহণ কর। ইতি ১৭ জ্যৈষ্ঠ ১৩৪৭
শুভার্থী
রবীন্দ্রনাথ ঠাকুর।
সংখ্যাগত তথ্য কৃতজ্ঞতা
ভূঁইয়া ইকবাল
Please follow and like us:

May ta chilo shovaggoban