তাওসিফ এন আকবরঃ পিরোজপুরে সৌদির সাথে মিল রেখে একদিন আগেই ১১ গ্রামের অন্তত ১৭৩ পরিবারে কাল ঈদ পালন করা হবে।সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব পরিবার কাল ঈদ পালন করা হবে বলে জানা যায়।
জানা গেছে, জেলার মঠবাড়িয়া উপজেলার ৭ গ্রাম, কাউখালী উপজেলার ১টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রাম, পিরোজপুর সদরের ২টি গ্রাম এ রীতিতে (সৌদি আরবের) বাংলাদেশের ১ দিন আগে তারাবিহের নামাজ ও রোজা পালন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মঠাবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া,তাপালবাড়িয়া(২২-২৩ পরিবার) খেতাছিড়া ও চকরগাছিয়া গ্রামের প্রায় ৬ শতাধিক, জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের ২৫-৩০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৬০ পরিবার, জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা গ্রামের প্রায় ৬০ পরিবার এ রীতি (সৌদি) মেনে আসছে ।
