তাওসিফ এন আকবরঃ পিরোজপুরে আজ ১১ গ্রামের অন্তত ১৭৩ পরিবার ঈদ পালন করেছে।জেলার ৪ উপজেলার অন্তত ১৭৩ পরিবারে্ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ ঈদ পালন করা হয়েছে।
জানা গেছে, জেলার মঠবাড়িয়া উপজেলার ৭ গ্রাম, কাউখালী উপজেলার ১টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রাম, পিরোজপুর সদরের ২টি গ্রাম এ রীতিতে (সৌদি আরবের) বাংলাদেশের ১ দিন আগে তারাবিহের নামাজ ও রোজা পালন করেছে।
স্থানীয় সূত্র জানায়, জেলার মঠাবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া,তাপালবাড়িয়া(২২-২৩ পরিবার) খেতাছিড়া ও চকরগাছিয়া গ্রামের প্রায় ৬ শতাধিক, জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের ২৫-৩০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৬০ পরিবার, জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা গ্রামের প্রায় ৬০ পরিবার এ রীতি (সৌদি) মেনে আসছে ।
Photo
dailyinqilab
