খুলনা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে জেলার রূপসা থানা এলাকা থেকে দুইটি ছাগলসহ ৫ জন পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেল ৪ টায় রূপসা থানাধীন ইলাইপুর সাকিনস্থ দলিলউদ্দীন সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত্রা হলো, মোঃ শহিদুল মীর্জা (২৮), মোঃ সাজু ব্যাপারী (২৫), মোঃ বাবুল শেখ (৩৫), মোঃ রাসেল শেখ (২৬) ও মোঃ জলিল মোল্যা (৬০)।
ডিবি পুলিশ জানায়, নিয়মিত টহলের সময়ে সন্দেহাতীতভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।এক পর্যায়ে তারা এলোমেলো ও অসংলগ্ন তথ্য দিতে থাকে।পরে তারা স্বীকার করে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার ঘোষেরহাট নামক এলাকা থেকে ছাগল দু’টি চুরি করে এনেছে।
খুলনা জেলা ডিবি পুলিশের ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানান, গ্রেফতারকৃত সবাই পেশাদার চোর। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কৃতজ্ঞতা
dailyinqilab
