ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত, কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি,মোঃপারভেজ হোসেন বিপ্লবের নামে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি পদ উল্লেখিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এটি সম্পর্কে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাধারন এ সম্পর্কে তিনি কিছু জানেন না এমন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান।
ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ এর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া সম্পুর্ন বক্তব্যটি নিচে তুলে ধরা হলো,
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত, কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি,মোঃপারভেজ হোসেন বিপ্লবের নামে কে বা কাহারা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি পদ উল্লেখিত যে চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে,এটি সম্পর্কে আমি কোন ভাবেই অবগত নই।৩১/০৭/২০২১ তারিখে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কোন সভা অনুষ্ঠিত হয়নি এবং কোন চিঠি কিংবা প্রেস প্রকাশিত হয়নি।তাছাড়া গত দুদিন যাবৎ আমি শারীরিক ভাবে অসুস্থতা জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছি।সংগঠনের বিরুদ্ধে এমন দুঃসসাহসিক জালিয়াতি কারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।একজন অছাত্র,মাদকসেবী, বিবাহিত ব্যক্তি কখনই ছাত্রলীগের পদ পেতে পারেন না।সবাইকে বিভ্রান্ত না হবার অনুরোধ করছি।
এ বিষয়ে সভাপতি মেহেদী হাসানের সাথে যোগাযোগ করার চেস্টা করলে ও যোগাযোগ করা যায় নাই।
১২/১০/২০ তারিখে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের একটি প্রেসে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্রাচার্য সাক্ষরিত পারভেজ হোসেন বিপ্লবকে বহিষ্কার করেন।
এবং
১৬/০৭/২১ তারিখে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি প্রেসে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্রাচার্য সাক্ষরিত একটি বহিষ্কার আদেশ তুলে নেয়া প্রেস সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
৩০/০৭/২১ তারিখে, এই প্রেস কেউ কেউ মিথ্যা বানোয়াট, দপ্তর সেলে কোন নোটিশ আসে নাই, এমন দাবি করেছেন। সাধারন মানুষের মাঝে সমালোচনার ঝড় ওঠে,
তাদের আলোচনা এমনটা ছিল, একজন অছাত্র,মাদকসেবী, বিবাহিত ব্যক্তি কখনই ছাত্রলীগের পদ পেতে পারেন না।এতে কেন্দ্রীয় ছাত্রলীগ প্রশ্নবিদ্ধ হয়। এরই সাথে সাথে, স্ত্রীর সাথে ছবি,মাদক সম্পৃক্ততা, জাতীয় পরিচয়পত্র ছবি ভাইরাল হয়।
