সাতক্ষীরার কলিমাখালী গ্রামে ৫ স্কুল শিক্ষকের বাড়ি থেকে লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি
সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কলিমাখালী গ্রামে, স্কুল শিক্ষক মোঃ সাইফুল্লাহ মহিউদ্দিনের বাড়ি থেকে প্রায় ৫ লক্ষ টাকার মূল্যবান স্বর্ণ অলংকার চুরি হয়েছে বলে জানা যায়। এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত সাইফুল্লাহ মহিউদ্দিন দৈনিক দক্ষিণাঞ্চল কে জানায় তিনি হার্ট ব্লক, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে অসুস্থ থাকার কারণে গত ২৩ সেপ্টেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়, এ সময় পরিবারের অন্য সদস্য বৃন্দ তার সাথে হাসপাতালে অবস্থান করে। এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থতা অনুভব করলে গত ২৯ সেপ্টেম্বর হসপিটাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে আসে।
বাড়িতে এসে তিনি দেখেন তার ঘরের পিছনের দরজার তালা ভাঙ্গা এবং ঘরের মেঝেতে কিছু জামাকাপড় বিচ্ছিন্নভাবে পড়ে আছে। ঘরের এক কর্নারে একটি টিনের বাক্স আছে যার মধ্যে তিনি সাধারণত লেপ-তোষক কাঁথা-বালিশ রাখেন উক্ত অলংকারের কৌটা সেই লেপ-তোষকের মধ্যে রাখা ছিল। যেটা একান্ত পরিচিত ব্যক্তিবর্গ ছাড়া আর কেউ জানত না।
তিনি বলেন চোর টিনের বাক্স খুলে অলংকারের কৌটা থেকে কয়েক জোড়া স্বর্ণের কানের দুল, হার ও হাতের রুলি নিয়ে পালিয়ে যায় যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। উল্লেখ্য উক্ত কৌটায় কম দামি রুপার নুপুর এবং আংটি ছিলো সেগুলো চোর নিয়ে যায়নি তাছাড়া ঘরের অন্য কোন আসবাবপত্র চুরি হয়নি বলে জানান তিনি।
সন্দেহজনক এই চুরির ঘটনা কে বা কারা ঘটাতে পারে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। বিগত কিছু বছর ধরে তিনি জটিল ও কঠিন রোগে ভুগছেন, হার্টে দুইটা রিং বসাতে এবং অন্যান্য চিকিৎসার খরচে তিনি অনেক টাকা ঋণ হয়ে আছেন এ অবস্থায় এই চুরির ঘটনায় তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন। তিনি এ ঘটনায় অভিযুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
