সোহাগঃ
গত রাত আনুমানিক একটার দিকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাথাভা গ্রামে বর্তমান ইউপি সদস্য মান্নান মোল্লার বসতঘরে হাতবোমা বানানোর সময়ে তা কোনো কারণে বিস্ফোরিত হয়ে যায়।উক্ত ঘটনায় পুড়ে যায় বসত ঘর।গুরুতর আহত হয় দুই ব্যক্তি।তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়।স্থানীয় ও পুলিশি সুত্রে জানা যায়, সিডিখান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব চাঁনমিয়া শিকদার ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মিলন মিয়ার সাথে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শরুতা চলছিলো।সেই লক্ষ্যে চাঁনমিয়া শিকদারের সমর্থক ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মান্নান মোল্লার বসত ঘরে বসে বানানো হচ্ছিলো হাতবোমা। দূর্ঘটনা বসত তার মধ্যে কয়েকটি হাতবোমা বিস্ফোরিত হয়ে যায়।ঘটনায় হতাহত দুই ব্যক্তি ইয়ামিন বেপারি(৪৫) ও সুমন শিকদার(৩০)।
এ ব্যাপারে মাদারীপুর জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান,আমরা ঘটনা জেনে তাৎক্ষণিক পুলিশি টিম পাঠিয়েছি।আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানোর ব্যবস্থা করেছি।তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে
