সোহাগ বাড়ৈঃ
বহু পুরনো ও খ্যাতিনামা একটি প্রতিষ্ঠান শহীদ স্মৃতি মহাবিদ্যালয়।যেটিমাদারীপুরের ডাসার উপজেলাধীন শশিকরে অবস্থিত।দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষার্থী ভর্তি হয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যায়।হারিয়ে যায় দুই বছরের বন্ধুত্ব।চাইলেও দুই বছরের পরিচিত মুখগুলো হয়তো দেখা যায় না।তাইতো সকলকে একত্রিত করে বন্ধন অটুট রাখতে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের এইচএসসি ব্যাচ ২০০৮ এর শিক্ষার্থীরা আয়োজন করেছেন পূনর্মিলনী।প্রথমে তারা কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।দ্বিতীয় কর্মসূচিতে তারা বৃক্ষরোপন করেন।অতঃপর নিজেদের মতো করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়াদাওয়া শেষ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
তাদের মধ্যে থেকে সুমন বিশ্বাসের সাথে কথা বলে জানা যায়,মূলত সকলকে একসাথে পাওয়ার তৃষ্ণা থেকেই এমন আয়োজন।
কলেজের অধ্যক্ষ বাবু দুর্লভানন্দ বাড়ৈ এর সাথে কথা বলে জানা যায়,এমন অনুষ্ঠান এই কলেজের একটি প্রাচীনতম সংস্কৃতির মতো।এতে শিক্ষক ছাত্রের বন্ধন অটুট থাকে,সকলে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়
