সোহাগ বাড়ৈঃ
কুমিল্লায় একটি পূজা মণ্ডপে কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের ২৪ জেলায় মন্দির ভাংচুর,লুটপাট, হত্যা,নারীর শ্লীলতাহানি ও গণধর্ষণের বিরুদ্ধে শশিকরে হিন্দু পরিষদের নেতৃত্বে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে অংশ নেয় হিন্দু ধর্মের সকল পেশার হাজার হাজার প্রতিবাদী জনতা।প্রথমে সকলে তারা র্যালীর মাধ্যমে মিছিল নিয়ে বের হয়ে শশিকর বাজারে এসে সমবেত হয়ে সমাবেশ সভার ব্যবস্থা করা হয়।যেখানে বক্তব্য রাখে লিটন বিশ্বাস,সৌরভ সরকার, সুমন বিশ্বাস,সুজন মন্ডল, নয়ন মল্লিক সহ উত্তর চলবল থেকে আগত সোহাগ বাড়ৈ। তারা তাদের বক্তব্যের মাধ্যমে সরকার,প্রশাসন ও মিডিয়ার সুদৃষ্টিসহ সকল অপরাধীর শাস্তির দাবী জানিয়ে কর্মসূচি শেষ করেন।সম্পূর্ণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন ডাসার থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাগণ।
