মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে, ঢাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে মহানগর দক্ষিন ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকালে মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরের গুলিস্তান কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ বক্তব্য দেন। এসময় মহানগর দক্ষিন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বি.এন.পি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল যে কুরুচিপূর্ণ বক্তব্যে দিয়েছে তা কোন ভাল মানুষ দিতে পারে না। আলাল এর এমন বক্তব্য সরকার ও রাষ্ট্রকে চরম হেয় প্রতিপন্ন করেছে। প্রতিবাদ সভা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

