আমতলী (বরগুনা) প্রতিনিধি।
“গরীব দুঃখীর মামলার ব্যয়,বাংলাদেশ সরকার দেয়” এই ¯েøাগানকে সামনে রেখে বরগুনার আমতলী চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির আয়োজনে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চত্বর থেকে র্যা লী শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র্যা লীতে সাংবাদিক, শিক্ষক ও আইনগত সহায়তা কমিটির সদস্যসহ গন্যমান্যরা অংশ নেয়।
র্যা লী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যা লী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডঃ এমএ কাদের মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল আহসান কাওসার, বারের সহ-সভাপতি অ্যাডঃ আলহাজ্ব নুরুল ইসলাম মিয়া, অ্যাডঃ হরিহর চন্দ্র দাস, অ্যাডঃ নুরুল ইসলাম সানু, অ্যাডঃ মনিরুজ্জামান মনির, অ্যাডঃ মিজানুর রহমান সিকদার, অ্যাডঃ এম. ইসহাক বাচ্চু, বারের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মাহবুবুর রহমান মঈন পাহলান,
আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে অসমর্থ বিচার প্রার্থীকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করে তুলতে ২০১৩ সাল থেকে দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে।
