বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি সিনথিয়াকে সভাপতি ও তারিকুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন কো- অর্ডিনেটর ও ইংরেজি বিভাগের সিনিয়র লেকচার রফিউজ্জামান। পাশাপাশি ফোরামের সার্বিক পরিচালনায় থাকবেন ইন্টারনাল এডভাইজার সাজেদ ফাতেমি।
আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে সহ-সভাপতি ওয়ালিদ ইসলাম, অর্থ সম্পাদক নাজমিন নাহার মিনা, সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া পারভিন মিশু, যোগাযোগ সম্পাদক আমিনা আক্তার, এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সুপ্তি।
সিনথিয়া ইস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের ২০১৮ সেশনের শিক্ষার্থী এবং তারিকুল ইসলাম পড়ালেখা করছেন একই ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগে।
এ প্রসঙ্গে নব-নির্বাচিত সভাপতি জান্নাতি সিনথিয়া বলেন, “আশা করছি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব”।
এছাড়াও, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জানান ” আমাদের নতুন কমিটি বন্ধ থাকা সকল কার্যক্রম পুনরায় শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আসছে ২৬ জুলাই ক্লাব কার্নিভাল এবং পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজিত হবে।
