জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী ২০২০ইং উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে।
মুজিব বর্ষ উপলক্ষ্যে সারা দেশে এক কোটি গাছ লাগানোর লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে – ‘মুজিববর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান।’ গত ১৪ই জুন কেন্দ্রীয় সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস রিলেজের মাধ্যমে সারাদেশে সংগঠনের নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের আহবান জানানো হয়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ কর্মসূচি পালন করে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ- অর্থ সম্পাদক তারিকুল ইসলাম অপুর উদ্দ্যোগে ইন্দুরককনী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেন।
সেখানে উপস্থিত ছিলেন, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান স্বপন, ৯ং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ লুৎফর রহমান,আরো ছিলেন ইউনিয়ন যুবলীগ ও স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ প্রসঙ্গেও
তারিকুল ইসলাম বলেন- মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ ও কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। বনায়ন সব সময়েই বাংলাদেশকে ভয়াল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে আসছে তার সর্বশেষ উদাহরণ ঘূর্ণিঝড় আম্ফান,সিডর এর ভয়াল রূপ। তাই নিজেদের ও প্রকৃতিকে বাচাতে আমরা সবাই গাছ লাগাই। ছাত্রলীগ এই কর্মসূচি শুরু করেছে, সামনেও চালিয়ে যাবে।”
https://www.facebook.com/opu.tariqul?mibextid=ZbWKwL
