Read Time:1 Minute, 4 Second
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রকৌশলী লায়লা মিথুনের উদ্যােগে মহিলা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২১শে জানুয়ারি) উপজেলার পল্লীউন্নয়ন ও সড়ক রক্ষণাবেক্ষণ শীর্ষক প্রকল্পের কাজে নিয়োজিত এলসিএসের ৩০ জন মহিলাশ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা এলজিইডির সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন বলেন, পল্লীউন্নয়ন ও সড়ক রক্ষণাবেক্ষণ শীর্ষক প্রকল্পের কাজে নিয়োজিত ৩০ জনের মাঝে (এলসিএস মহিলা শ্রমিক) ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দেওয়া বরাদ্দের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
Please follow and like us:
