তাওসিফ এন আকবরঃ পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার গাবগাছিয়া গ্রামের সেলিম ফকির এর ছেলে মাসুদ ফকিরের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন।তার মেরুদন্ডের অপারেশনের সাহায্যে এগিয়ে আসুন।বাবা ও ছেলে দুই জন ই ফেনি শহরে কাজ করত। গত ১৬ ফেব্রুয়ারি ফেনিতে মেসার্স অমূল্য চরন পাল এর ডালের আরতে ডালের বস্তা মাথায় নেওয়ার সময় সারি বদ্দ্য বস্তার একটি সারি তার গায়ে পড়লে সে আর দারাতে পারে না। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডাঃ বলেছেন তার মেরুদণ্ড সম্পুর্ণ ভেঙে গিয়েছে। দ্রুত অপারেশন লাগবে।
তার পিতা সেলিম ফকির বলেন এতদিন ধার-কর্জে ছেলের চিকিৎসা চলছে এখন আর সম্ভব হচ্ছে না।মাসুদের অপারেশন দ্রুত না হওয়ায় ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তাই মাসুদ ফকিরের বাবা তার ছেলের চিকিৎসার জন্য সমাজের দানশীল.দয়াবান.ধনবান ব্যাক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। যোগাযোগ মোঃ সেলিম ফকির ০১৭৮৩৪১০৯৯০ ও মেহেদী ফকির ০১৯৯২৩৭০৭১৭ ( বিকাশ)।
