তাওসিফ এন আকবরঃ পিরোজপুরের ইন্দুরকানীতে গরুর খামারে আগ্রহ বাড়ছে তরুণদের। উপজেলার পাঁচ ইউনিয়নে প্রায় ১৬৭ টি খামার রয়েছে যা গতবছর ছিল প্রায় অর্ধেক।
স্থানীয় পর্যায়ে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন আয়োজনকে ঘিরে গরুর মাংসের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারনে এই অঞ্চলে গরুর খামারের সংখ্যা বাড়ছে।
উপজেলার সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া এলাকার মৃত মোশাররফ মৃধার ছেলে তরুণ খামারি মোঃ ওহিদুল ইসলাম জানান, গত একবছর আগে চাকুরির পাশাপাশি ৫টি গরু নিয়ে একটি খামার শুরু করি।
করোনা মহামারিতে বিক্রিতে কিছুটা ঘাটতি তৈরি হলেও সবগুলো বিক্রি হয়েছে।আশা করছি এইবছর সেই ঘাটতি পূরণ হয়ে যাবে।
তিনি আরও বলেন, এখন আমার এখন প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যমানের ৮ টি গরু আছে। কুরবানির সময়ে যার বিক্রয়মূল্য প্রায় ১০ লক্ষ টাকার মত হবে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হরিশচন্দ্র বোস জানান, খামারে গরু পালন অপেক্ষাকৃত কম পরিশ্রমের এবং এতে লাভও বেশি তাই এখানকার ক্ষুদ্র ও অনিয়মিত খামারিরাও বৃহৎ আকারে খামার শুরু করেছেন।
