Read Time:1 Minute, 20 Second
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুর্বৃত্তের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার গভীর রাতে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান আকন এর বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঠ ও টিন দিয়ে নির্মিত ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ন ভষ্মীভূত হয়ে
গেছে।তবে ঘরটিতে কোন লোক না থাকায় কোন হতহতের ঘটনা ঘটেনি ।স্থানীয় নারী ইউপি সদস্য নিগার সুলতানা জানান, সিদ্দিকুর রহমান আকন ও তার স্ত্রী গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ এলাকায় তার শশুড়বাড়ী বেড়াতে যান। তাদের বাড়ীতে একটাই ঘর। সকাল বেলা খবর পেয়ে এসে দেখি ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ গেছে।
সিদ্দিকুর রহমানের স্ত্রী আঞ্জুমানা বেগম বলেন, মোর সব শেষ হয়ে গেল।মোর কোন ছেলে মেয়ে নাই।শেষ বয়সে মুই কোথায় থাকমু আর কি খামু?
Please follow and like us:
