তাওসিফ এন আকবরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তার এক লেখায় ১৯৪৮ সালের পিরোজপুরের সাব-জেলের ইতিহাস বর্ণনা করেছেন।১৮ মার্চ, ২০২১ দৈনিক কালের কন্ঠের এক লেখায় এই স্মৃতিচারণ করেন।বর্তমান সমাজের ঘটনাবলী ও চলমান বাস্তবতায় সামাজিক পরিবর্তন নিয়ে “সমাজ কতটা এগোল” শিরোনামে তিনি লিখেন
-“” পাকিস্তান আমলে আমরা মনে হয় হাঁস-মুরগির যুগে ছিলাম। কমিউনিস্ট হওয়ার অভিযোগে কমরেড আবদুশ শহীদ গ্রেপ্তার হয়েছিলেন ১৯৪৮ সালে। পিরোজপুরের সাব-জেলে গিয়ে দেখেন অপরাধী উপচে পড়ছে। একজন জেলহাজতি এক বছর ধরে বিনা বিচারে আটক আছেন, জামা-কাপড় ছেঁড়াফাটা, সারা গায়ে অসুখের চিহ্ন। তাঁর অপরাধ হাঁস চুরির। অপরাধীর ভাষায়, ‘আমি নাকি অন্যের বাড়ির হাঁস তাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছি।’ উকিল-মোক্তার কোথায় পাবেন? জেলে থেকেছেন। (কারা-স্মৃতি, ১৯৭৭, পৃষ্ঠা ৩০) আমাদের ভয় নেই, উন্নতি অব্যাহত রয়েছে। হাঁস-মুরগির যুগ পেরিয়ে ছাগলের যুগে এলাম। এরপর? গরুর? না, না, গরু বেশ বোকা এবং খুবই উপকারী। মনে হয় শিয়ালের যুগটাই অবধারিত। শিয়াল অন্য কিছু জানে না অপহরণ ভিন্ন। কে জানে এরই মধ্যে সেখানে পৌঁছে গেছি কি না। ছাগল নিয়ে খুনাখুনি চলবে; কিন্তু কর্তৃত্ব থাকবে শিয়ালের। বিশ্বজুড়েই।””
