এম.পলাশ শরীফ : বাগেরহাটের মোরেলগঞ্জের সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্বা প্রজন্ম মো. জহিরুল ইসলাম মধু’র মনোনয়ন বৈধ ঘোষণা করায়। আনন্দ মিছিল করেছেন তার সমর্থনকারীরা।
শুক্রবার সন্ধ্যায় নব্বইরশি বাসষ্ট্রান্ড থেকে এ গনমিছিলে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এ সময় সংক্ষিপ্ত পথসভায় মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় যুব কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক যুবলীগ নেতা মো. জহিরুল ইসলাম মধু বলেন, দলের বিদ্রোহী হিসেবে নয়। দুখি মানুষের মুখে হাসি ফোটাতে সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে জন্যই নির্বাচনে প্রার্থী হয়েছেন। ১১ এপ্রিল সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে তাকে বিজয় করবেন। তারই প্রমান আজকের এই জনস্রোত। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধার চেতনায় সকলের কাছে ভোট প্রার্থনা করেন এ সভা থেকে তিনি।
Read Time:1 Minute, 33 Second
Please follow and like us:
Average Rating
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
