Read Time:1 Minute, 24 Second
তাওসিফ এন আকবরঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ৪র্থ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৮ শে মার্চ) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ইন্দুরকানী (বর্তমান মধ্য ইন্দুরকানী) যুব সমাজের উদ্যোগে স্থানীয় দক্ষিণ ইন্দুরকানী (বর্তমান মধ্য ইন্দুরকানী) মিলবাড়ি জামে মসজিদে মাঠ প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করেন জাতীয় ওয়াইয়েজীন পরিষদের মহাসচিব (ঢাকা) মাওলানা আবুল কালাম আজাদ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ওয়াজ পেশ করেন মুন্সিবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ তাজাম্বুল হোসাইন।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুব সমাজের স্বেচ্ছাসেবীগণ।
Please follow and like us:
