তাওসিফ এন আকবর
09696-227766
আজ (১২ এপ্রিল) সোমবার জাতীয় নেতা,পিরোজপুরের গর্ব; ব্রিটিশবিরোধী আন্দোলন, মাতৃভাষা আন্দোলন ও পিরোজপুরের স্বাধীনতা সংগ্রামের সংগঠক মহিউদ্দিন আহম্মেদ এর ২৪ তম মৃত্যুবার্ষিকী ।১৯৯৭ সালের ১২ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। তাকে ঢাকাস্থ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
তিনি ১৯২৫ সালের ১৫ জানুয়ারি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালীর মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন।তার পিতা আজাহার উদ্দিন মিয়া ছিলেন প্রাক্তন এমএলসি ।
তিনি পূর্ব পাকিস্তানে ও বাংলাদেশে অনুষ্ঠিত সকল রাজনৈতিক আন্দোলনে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং ব্রিটিশ-পরবর্তী পাকিস্তান আমলের শুরুতে তিনি মুসলিম লীগের কর্মী ছিলেন।এছাড়াও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও পরে তিনি বাকশালের চেয়ারম্যান ছিলেন। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মঠবাড়িযা থেকে এমএলএ নির্বাচিত হন।
স্বাধীন বাংলাদেশে তিনি বিলুপ্ত বাকেরগঞ্জ-১০ আসন থেকে ১৯৭৩ সালের প্রথম, বাকেরগঞ্জ-১৭ আসন থেকে ১৯৭৯ সালের দ্বিতীয় ও পিরোজপুর-৩ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জানা গেছে তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে ঢাকা ধানমন্ডি ৩২ নং সড়কের বাস ভবনে ও নিজ গ্রাম উপজেলার গুলিশাখালীর মিয়া বাড়িতে মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী এই পুরো আয়োজন তার আত্মীয় ,নিকটাত্মীয় ও কাছের মানুষেরাই করছেন।
এর বাইরে স্থানীয় কোন ব্যক্তি বা সংগঠনের তেমন কোন আয়োজন ,স্মরণসভা কিংবা স্মৃতিচারণ চোখে পড়েনি তার প্রয়াণ দিবসে।অথচ উনিও হতে পারতেন আমাদের জেলার দেশবরেণ্য একজন।যার মাধ্যমে এই জেলাকে চিনত আরও কিছু মানুষ।
কিন্তু হাতেগোনা কয়েকজজন ছাড়া বাকি কেউই বিষয়টি তেমন সামনে আনেননি।প্রচার-প্রচারণাও হইয়নি স্থানীয় প্রশাসন কিংবা ব্যাক্তি উদ্যোগে।আর এভাবেই আমরা কোন অদৃশ্যপানে ছুটে হারিয়ে ফেলি আমামদের নিজস্ব ঐতিহ্য৭ ও গৌরব।এভাবে আর কত?
