ঐতিহাসিক মুজিবনগর দিবস ১৭ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহুকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যে দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের জন্য কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ শ্রদ্ধা নিবেদন করেন।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়,সাধারণ সম্পাদক লেখক ভর্টাচার্য, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন,
এছাড়া ও ঢাকা মহানগর ছাত্রলীগের, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, পল্টন থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক পিয়াল হাসান। স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় ও মহানগর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
