পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোপালগঞ্জে গ্রেপ্তার ।আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে আসামি মনজুরুল আলমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।উপজেলার বনগ্রাম এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত পলাতক আসামি মনজুরুল আলম মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের নসু মুন্সির ছেলে।
ওসি আবু বকর মিয়া জানান, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনজুরুল আলম বনগ্রাম এলাকায় অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পলাতক আসামি মনজুরুল আলম পেশায় একজন গাড়ি চালক। পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
কৃতজ্ঞতা
রাইজিংবিডি
