আজ ২৫ শে জুন বুধবার স্থানীয় নারী স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখতে লিডার্স প্রধান কার্যালয়ে আয়োজিত হলো একদিনব্যাপী বিশেষ গাইনোকোলজিক্যাল এবং জরায়ু ক্যানসার শনাক্তকারী Via Test ক্যাম্প। এ আয়োজনটি বাস্তবায়ন করে স্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্স। সহযোগিতায় রয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। এই ক্যাম্পে গাইনোকলজিক্যাল বিভিন্ন সমস্যা ও জরায়ুমুখ ক্যানসার (Cervical Cancer) প্রতিরোধে VIA Test-এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও পরামর্শ সেবা গ্রহণ করেন। উপস্থিত নারীরা শুধুমাত্র টেস্টই নন, পাশাপাশি সচেতনতা ও স্বাস্থ্যশিক্ষা সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। ক্যাম্পে নেতৃত্ব দেন Friendship-এর অভিজ্ঞ গাইনোকলজিস্ট ডা. উম্মে কুলসুম, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট। যিনি বলেন, “নারীদের অনেকেই লজ্জা বা ভয় থেকে সময়মতো চিকিৎসা নেন না। VIA Test একটি সহজ, দ্রুত ও কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে জরায়ু ক্যানসার শনাক্ত সম্ভব।” লিডার্স-এর এডভোকেসি অফিসার তমালিকা মল্লিক বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু সেবা দেওয়া নয়, নারীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা। তারা যেন আগেই সতর্ক হন এবং প্রয়োজনে যথাসময়ে চিকিৎসা নেন।” এই উদ্যোগে অংশ নেওয়া নারীদের জন্য ফলোআপ নির্দেশনাও প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা ক্যাম্পের আয়োজন ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। লিডার্স ও ফ্রেন্ডশিপ এর যৌথ এ প্রচেষ্টা গ্রামীন নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
NewsDesk
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের গোপালের দোকন নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক বাদশা মোল্লা(৫৫)নিহত ও তার স্ত্রী আহত হয়েছে।...
লেখা সমন্বয় করেছেন তাওসিফ আকবর: জীবনের শেষ অধ্যায়ে এসে ৮১ বছর পর পশ্চিমবঙ্গের মহাদেব দাস তাঁর পিরোজপুরের...
তাওসিফ এন আকবর: তার নিজের একটা স্বপ্ন ছিল, তাকে ঘিরে অনেক মানুষের স্বপ্ন ছিল, কতশত আশা ছিল, পিতামাতার...
লেখাটি ফেসবুক থেকে নিয়ে মতামত বিভাগের আওতায় প্রকাশিত তাওসিফ আকবর: সত্যিই বোধহয় কিছু জীবন এমন থাকে যাকে...
ঘূর্ণিঝড় রিমালে দক্ষিণাঞ্চলে উপকূলীয় উপজেলা পিরোজপুরের কাউখালীতে, মুরগির খামার, গবাদিপশু, মৎস্য ও কৃষি খাতে প্রায় ১০ কোটি...
তাওসিফ আকবর: আজ রোববার (২ জুন) গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় জাতীয়...
তাওসিফ এন আকবর: নবম শ্রেণীতে পরীক্ষা দিয়ে দশম শ্রেণীতে মধু। পুরো নাম আক্তারুজ্জামান গাজী মধু। পড়াশুনা করে...
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও(Sustainable development Goal) SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ...
গবেষণার জন্য সুন্দরবনের লোনা পানির চারটি কুমিরের শরীরে স্যাটেলাইট ট্যাগ লাগানোর পরে দেখা যাচ্ছে, এর তিনটি সুন্দরবনে...
