তাওসিফ এন আকবর
পিরোজপুরের ইন্দুরকানীতে রমজান মাসে অসহায়ের পাশে শিরোনামে “অসহায় তবে সাহায্য চাইতে না পারা ” দুই পরিবারকে ইফতার উপহার দিয়েছে হ্যাবিট্যাট ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচ ডি টি)।
নিম্ন মধ্যবিত্ত জন্য ব্যতিক্রমী এ আয়োজন করেছে এইচ ডি টি।অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার মানুষ কিংবা সঙ্গগঠনের অভাব নেই।তবে এসবের বাইরে চাপা পড়ে অসহায়ত্ব প্রকাশ করতে না পারা মধ্যবিত্তদের বা নিম্ন-মধ্যবিত্তদের অপ্রকাশিত আর্তনাদ।ঠিক সেই মানুষদের জন্য ছিল হ্যাবিট্যাট ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচ ডি টি) এর এবারের ইফতারসামগ্রী উপহার আয়োজন।
সংখ্যায় কম তবে যাদের সাহায্য করা হয়েছে তাদের মোটাটামুটি একমাস চালিয়ে নেবার মত ইফতারসামগ্রী উপহার দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ব্যতিক্রমী এই পুরো আয়োজনে সহযোগিতায় ছিল হ্যাবিট্যাট ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচ ডি টি) এবং রক্তবিন্দু- ইন্দুরকানী ব্লাড ডোনার্স ফোরাম এর পক্ষে বাস্তবায়নে কাজ করেছে এর সমন্বয়ক মেহেদী হাসান বাবুসহ সংগঠনটির স্বেচ্ছাসেবীগণ।
