পিরোজপুরের ইন্দুরকানীতে সুবিধাবঞ্চিতদের পল্লিখ্যাত জাপানি ব্যারাক হাউজ (আবাসন) এ দক্ষিণাঞ্চল এর ব্যতিক্রমী ধারার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দক্ষিণাঞ্চল.কম (dokkhinancol.com) এর বাস্তবায়নে এইচডিটি’র স্যালাইন বিতরণ করা হয়েছে। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারণ ফেরিঘাট সংলগ্ন এ আবাসনে অর্থায়নে ডায়রিয়া থেকে বাঁচার জন্য এ খবার স্যালাইন বিতরণ করা হয়।
কলারণ ফেরিঘাট এর পাশ দিয়ে বয়ে যাওয়া লবণাক্ত নদী পানগুছি বয়ে যাওয়ার কারণে এই আবাসনে বিশুদ্ধ খাবার পানির কোনো উৎস নেই বললেই চলে।তাই এখানে ডায়রিয়ার প্রকোপ এর সম্ভাবনা অধিকতর।এসকল দিক বিবেচনায় সেখানে এ খবার স্যালাইন বিতরণ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চল.কম এর সম্পাদক ও প্রকাশক শেখ মোঃ তারিকুল ইসলাম অপু
নির্বাহী সম্পাদক তাওসিফ এন আকবর , উপদেষ্টা রুবেল ফকির প্রমুখ।
