Read Time:1 Minute, 9 Second
তাওসিফ এন আকবরঃ পিরোজপুরে ১২ ই এপ্রিল পর্যন্ত সময়ে দ্বিতীয় ডোজের টিকা নেননি প্রায় ২৫ হাজার মানুষ।গত জানুয়ারির শেষ সপ্তাহে পিরোজপুরে ৩৬ হাজার ডোজ কোভিশিল্ডের টিকা এসেছে।এরপর গত ৭ ফেব্রুয়ারি সারা দেশের মতো পিরোজপুরেও থম ডোজ প্রয়োগ শুরু হয়।
৭ ফেব্রুয়ারি থেকে মার্চ এর প্রথম সপ্তাহ্ পর্যন্ত টিকা নেয়ার হার ছিল চোখে পড়ার মত।এরপরই এই হার কমতে থাকে।এসময় পিরোজপুরে কম-বেশি ২৬ হাজার ৯৭ জন টিকা গ্রহন করেন।
এরপর ৮ এপ্রিল থেকে পিরোজপুরে টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে।ওই দিন থেকে রোববার পর্যন্ত ৪ দিনে পিরোজপুরে মাত্র ৬৮৭ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
তথ্য কৃতজ্ঞতা
প্রথম আলো
Please follow and like us:
