গত ০৩/১০/২০২০ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় সিএমপি বন্দর থানাধীন বড়পোল মনসুর মার্কেটের সামনে একটি কাভার্ড ভ্যান চট্টমেট্রো-ট-১১-৮৮১২ পরিত্যাক্ত অবস্থায় থাকাকালীন পুলিশ কর্তৃক কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। উদ্ধারের সময় কভার্ড ভ্যানের ক্যাবিনের ভিতরে সীটসহ বিভিন্ন জায়গায় রক্তমাখা ছিল।কাভার্ড ভ্যান উদ্ধারের পরবর্তীতে হালিশহর থানা কর্তৃক ০৪/১০/২০২০ইং তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় বে-টার্মিনালের পূর্ব পাশে নির্মানাধীন নতুন পতেঙ্গা লিং রোডের ধারে ডোবার মধ্যে উক্ত কভার্ড ভ্যানের ড্রাইভার মোঃ রিয়াদ হোসেন সাগর এর বিকৃত লাশ উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় হালিশহর থানার মামলা নং-০৪, তাং-০৪/১০/২০২০ইং ধারা-৩০২/২০১/৩৪ দঃবিঃ রুজু হয়। উদ্ধারকৃত কাভার্ড ভ্যানের হেলপার নিখোঁজ ছিল।সিএমপি থানা এলাকায় কাভার্ড ভ্যান ও কাভার্ড ভ্যান চালকের মৃত দেহ উদ্ধারের ঘটনার সমসাময়িক সময়ে গত ইং ০৩/১০/২০২০ তারিখ সকাল ০৭.০০ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ সোনা পাহাড় ওমেগা গ্যাস কোম্পানীর ৫০০ গজ উত্তরে রাস্তার পূর্ব পাশে ডোবায় একটি অজ্ঞাতনামা লাশ জোরারগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে। এই সংক্রান্তে জোরারগঞ্জ থানার মামলা নং-০৩, তাং-০৪/১০/২০২০ইং ধারা-৩০২/২০১/৩৪ দঃবিঃ রুজু হয়।
পরবর্তীতে উক্ত লাশটি হেলপার মোঃ আলীর লাশ হিসাবে সনাক্ত হয়।সিএমপি হালিশহর থানায় রুজুকৃত অজ্ঞাতনামা আসামী কর্তৃক সংগঠিত হত্যা মামলাটির গুরুত্ব বিবেচনায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে ডিবি পশ্চিম জোন ১৪/১০/২০২০খ্রিঃ থেকে মামলার তদন্ত শুরু করে। তদন্তকালে কাভার্ড ভ্যান ও কাভার্ড ভ্যান চালকের মৃত দেহ উদ্ধারের রহস্য উদঘাটনে জানা যায় জোরারগঞ্জ থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত লাশটি কাভার্ড ভ্যানের হেলপার মোহাম্মদ আলীর মৃত দেহ।জোরারগঞ্জ থানায় রুজুকৃত অজ্ঞাতনামা আসামী কর্তৃক সংগঠিত হত্যা মামলাটি চট্টগ্রাম জেলা ডিবির নিকট তদন্তাধীন।
সিএমপি হালিশহর থানায় রুজুকৃত মামলাটি ডিবি পশ্চিম তদন্ত করাকালীন সময় দীর্ঘ ০৭ মাস যাবত নিবিড় অনুসন্ধান, গোয়েন্দা তৎপরতা এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে মামলার ঘটনায় জড়িত সন্দিগ্ধ মোঃ মিরাজ হাওলাদার (৩০)কে গত ইং ০৭/০৫/২০২১ তারিখ দুপুর অনুমান ০২.০০ টার সময় পতেঙ্গা থানাধীন লেবার কলোনীর সামনে হতে গ্রেফতার করা হয়।মোঃ মিরাজ হাওলাদার এর দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত সন্দিগ্ধ আবু সুফিয়ান সুজন (২১) কে ইং ০৭/০৫/২০২১ তারিখ ০৮.০০ ঘটিকার সময় আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনী হতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদেরকে নিয়ে মৃত দেহ প্রাপ্তির স্থান এবং ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যান প্রাপ্তির স্থান সনাক্ত করা হয়।গ্রেফতারকৃত ব্যাক্তিরা ঘটনার সংশ্লিষ্ট কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে কাভার্ড ভ্যানের মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা যায়।
গ্রেফতারকৃতঃ
১। মোঃ মিরাজ হাওলাদার (৩০), পিতা-আব্দুল মজিদ হাওলাদার, মাতা-মার্শেদা বেগম, স্ত্রী-মুক্তা বেগম, সাং-হরিনপালা, ০৩নং ইউপি, ০৮নং ওয়ার্ড, পোষ্ট- হরিনপালা মাদ্রাসা, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর,
২। মোঃ আবু সুফিয়ান সুজন (২১), পিতা-হুমায়ুন কবির, মাতা-জরিনা বেগম, সাং-বিশ্ব কলোনী, কাঁচা বাজার স্বপন বাবুর মন্দিরের পাশে টাংকির পাড়ার হুমায়ুন কবিরের বাড়ী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম।
Courtesy
ctgtribune
