সম্প্রতি অনুষ্ঠিত এফবিসিসিআই’র নির্বাচনে (২০২১-২০২৩) বিশিষ্ট ব্যবসায়ী আসলাম সেরনিয়াবাত (সিআইপি) এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হয়েছেন। তার বাড়ি পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী গ্রামে। আসলাম জাতীয় কর কার্ড পুরস্কার প্রাপ্ত সর্বোচ্চ কর প্রদানকারী। গত আট বছর ধরে ঢাকা জেলার সর্বোচ্চ করদাতা হিসাবে তিনি নির্বাচিত হয়ে আসছেন।
এছাড়াও চেম্বার গ্রুপ থেকে ৩ জনের একজন পিরোজপুর চেম্বার থেকে পোশাকশিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এফবিসিসিআই’র পরিচালক, সালাউদ্দিন আলমগীর (সিআইপি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বীতায়।তিনি ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সংগঠনের অ্যাসোসিয়েশন ও চেম্বার গ্রুপ থেকে তিন জন করে মোট ছয় জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
আসলাম সেরনিয়াবাত ঢাকার গাড়ী আমদানী ও বিক্রেতা প্রতিষ্ঠান ‘কার সিলেকশনের’ স্বত্তাধিকারী। সম্প্রতি অনুষ্ঠিত এফবিসিসিআই’র নির্বাচনে (২০২১-২০২৩) তিনি পরিচালক নির্বাচিত হন। তিনি বারভিডা, লায়নস ক্লাব অব ঢাকা গ্রান্ড, বারিধারা সোসাইটির নির্বাহী সদস্য এবং ঢাকার প্রাণ কেন্দ্র গুলশানে নির্মাণাধীন একটি ফাইভ স্টার হোটেল ও গাজীপুরে নির্মাণাধীন রিসোর্টের উদ্যোক্তা।
তথ্য কৃতজ্ঞতা
পূর্ব-পশ্চিমবিডি
