মো:সায়েম মুসাব্বির-
বাউফলের কালাইয়া ইউনিয়নের বড় ডালিমা-কালাইয়া সড়কের ওপর নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। সংযোগ সড়কের বেহাল অবস্থার কারণে কয়েক বছর ধরে সেতুটির ওপর দিয়ে সব ধরনের ভারী যানবাহনের চলাচলও বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের হাজারও মানুষ।
মঙ্গলবার (৩ আগস্ট ) সারেজমিনে গিয়ে দেখা যায়, দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য বড় ডালিমা ও কালাইয়া নদীর ওপর নির্মাণ করা হয় একটি সেতু। কিন্তু সংযোগ সড়কের বেহাল দশার কারণে সেতুটি এলাকাবাসীর কোনও তেমন কোন কাজে লাগানো যাচ্ছে না। সংযোগ সড়কের এমন নাজুক অবস্থায় কোনও ভারী যানবাহন না চলাচল করলেও অটো ভ্যান নসিমন ওঠা নামার ক্ষেএে প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হতে হয়।
সেতুর দুই পাশে ইটের সংযোগ সড়কের পেইজ উঠে গিয়ে উধাও হয়ে গেছে। সড়কের মাটিও সরে পাশে গিয়ে পড়েছে।
কালাইয়া বন্দরের ও বড় ডালিমা বাজারের ব্যবসায়ীরা বলেন, সংযোগ সড়ক বেহাল হওয়ায় কয়েক বছর ধরে সেতুর ওপর দিয়ে মানুষ কোনোমতে পায়ে হেঁটে চলাচল করলেও ভারী যান চলাচল বন্ধ রয়েছে। ভারী চলাচল বন্ধ থাকায় নাজিরপুর ইউনিয়নের গ্রামের হাজারও কৃষক তাদের কৃষিপণ্য মাথায় করে নিয়ে বাজারজাত করছেন।
স্থানীয় লোকজন জানান, ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের অবস্থা খুবই খারাপ। এতে এলাকার মানুষদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভ্যান, নসিমন ছাড়াও পায়ে হেঁটে চলতে গিয়ে অনেক মানুষ হোঁচট খেয়ে পড়ে আহত হয়েছেন।
নাজিরপুর ও কালাইয়া ইউনিয়ন এর সাধারণ জনগন বড় ডালিমা ব্রিজের সংযোগ সড়কটি দ্রুত সংস্কার দাবী তুলেছেন।
