এফ এম বুরহানঃ
রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আজ ১০ আগষ্ট সকালে আনন্দনগর গ্রামের ইরান কাজীর কিশোর পুত্র মোঃ হৃদয় কাজী (১৫) কে একই গ্রামের ইরাদৎ মোল্লা ফুসলিয়ে তাল পাড়ার জন্য তার নিজস্ব তাল গাছে উঠিয়ে দেয়। পরবর্তীতে তাল পাতা বিদ্যুতের তারের সাথে সংযোগ হওয়ায় গাছ বিদ্যুতায়িত হয়ে তাৎক্ষনিক ভাবে উক্ত কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তালগাছ থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
