রোকন মিয়াঃ
আগামীকাল সকাল থেকে চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ভোট। আগামীকাল সোমবার ২০ সেপ্টেম্বর সকাল থেকে ভোট শুরু হবে এবং চলবে বিকাল ৪ টা পর্যন্ত চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তিন প্রার্থীর আনোয়ার পলাশ নলকূপ মার্কা নিয়ে সোহেল রানা সাদ্দাম মার্কা প্রতীক নিয়ে ও নুরুজ্জামান আজাদ চশমা মার্কা প্রতীক নিয়ে ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোনায়েম তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই।
এদিকে ইতিমধ্যে প্রিজাইডিং অফিসার কেন্দ্রে পৌঁছেছেন, নিরাপত্তা র্যাব-পুলিশ 180 জন ও বিজিবি ও প্লাটুন আনসারের প্রায় 540 জন সদস্য মাঠে নেমেছে। এছাড়াও রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ জন জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটানিং অফিসার মোঃ জাহাঙ্গীর আলম রাকিব এসব তথ্য নিশ্চিত করেছেন। ভোটের দিন নির্বাচনী এলাকায় কোন সাধারণ ছুটি থাকবে না তবে ভোটকেন্দ্রসহ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা সাধারণ ছুটি আওতায় থাকবে।
চিলমারী উপজেলা ৬টি ইউনিয়ন এর মোট পুরুষ ভোটার ৪৭ হাজার ৯০২ জন ও মহিলা ভোটার ৫০ হাজার ৭২৩ জন। ৪৫ টি ভোট কেন্দ্রের ২৬৬টি ভোটকক্ষে তাদের ভোটাধিকার দেওয়া হবে।
জেলাঃ কুড়িগ্রাম নির্বাচনী অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ জাহাঙ্গীর আলম রাকিব বলেন কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
