সোহাগ বাড়ৈ-
প্রবল ঝড়ে নিশানা ধরে রাখার এক সাহসী যোদ্ধার নাম এড.বিদ্যুৎ কান্তি বাড়ৈ।তিনি জন্ম গ্রহন করেছেন মাদারীপুর জেলার ডাসার উপজেলার উত্তর চলবল নামক একটি প্রত্যন্ত গ্রামে। মিশে ছিলেন সেখানকার মাটি ও মানুষের সাথে।বহু সংগ্রামের মধ্যে দিয়ে পার করেছেন শিক্ষা জীবন।তবে থেমে থাকেননি রাজনীতিতে ও ছোটবেলায় তাকে বিমোহিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে।১৯৯৩ সালে এইচ এস সি পাশ করার পরে ঢাকা কলেজে পড়াকালীন ছাত্রজীবনে করেছেন ছাত্রলীগ । কখনোই ছিলো না পদ প্রাপ্তির লালসা।ঢাকা কলেজ থেকে এম, এ পাসকরার পরে ঢাকা মহানগর ল’ কলেজে ভর্তি হন। মহানগর ল’ কলেজে আইন ছাত্র পরিষদের সাংগাঠনিক সম্পাদক ছিলেন। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তোর শেষ করে ২০০১ সনে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করে ঢাকা জেলা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হয়েছেন এবং মাদারীপুর জেলা জজ কোর্টে সদস্য পদ লাভ করেন।আইন পেশায় নিয়োজিত হয়ে”বাংলাদেশ আওয়ামী আইন পরিষদে”সদস্য পদ লাভ করে নিয়মিত দলীয় প্রগ্রাম মিছিল মিটিং এ সকৃয় ভূমিকা পালন করেন। মাদারীপুর জজকোর্টে আইনজীবী হিসেবে নিয়োগ পেয়ে তার মনে দেশের জন্য নিজ এলাকার জন্য কাজ করার পীড়া দেয়।যুক্ত হয়ে সভা সম্মেলন করে নিজ জেলার আওয়ামী লীগকে শক্তি শালী করতে অনড় ভূমিকা পালন করেন।কালকিনি উপজেলা আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ পদ “জনসংখ্যা বিষয়ক সম্পাদকের” দায়িত্ব দেয়ার পর থেকে তিনি আরও কঠোর ভাবে দলে আত্মোত্যাগ করেন।কালকিনি উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে আরও উদ্যোগী হয়ে যান।বিরোধীদলীয়,গুপ্তচর এমন বহু কালো হাত তাকে দমাতে লিপ্ত হয়।তবে সাহসী যোদ্ধা যে মৃত্যুুর দলীল হাতে নিয়ে ময়দানে ছুটে।তিনি বঙ্গবন্ধুর আদর্শে, দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নে অনড়।কখনো দলের থেকে প্রত্যাশা করেননি কিছুই।সর্বদাই যা ছিলো সবই দলের জন্য উদার করেছেন রিক্ত হাতে।তার সততা, তার আদর্শ,তার নিষ্ঠা,দলে আত্মত্যাগ দেখে নবগঠিত ডাসার উপজেলায় তাকে সম্মানিত পদ ”যুগ্ম আহ্বায়ক” এর দায়িত্ব দেয়া হয়।উপজেলায় উন্নীত করার পূর্বে থেকেই তিনি ডাসার উপজেলা আওয়ামী লীগকে শক্তি শালী করার লক্ষে, ডাসার উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করার লক্ষ্যে সম্মানিত আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন সাহেবের সাথে থেকে কাজ করে যাচ্ছেন।বহু চাপ,ষড়যন্ত্র,ভয় ভীতিকে উপেক্ষা করে ডাসার উপজেলাকে মডেল উপজেলা উপস্থাপন করায় এখনও অনড়।তিনি শিক্ষিত, মার্জিত, সদালাপী ভদ্রলোক। ডাসার উপজেলাকে নেশামুক্ত সমাজ গড়তে বদ্ধ পরিকর।তার সাথে আলাপ করে জানা যায় যে তিনি একজন বঙ্গবন্ধু নীতি আদর্শের রাজনীতিবিদ।তিনি বিশ্বাস করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো বলেই আজ স্বাধীনতা পেয়েছি।মুক্ত পাখির ন্যায় স্বাধীন ভূখণ্ডে বিচরণ করতে পেরেছেন।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব পেয়েছেন বলে আজ দেশ ডিজিটাল হয়েছে,উন্নত হয়েছে,দূর্নীতি মুক্ত হয়েছে,মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। তিনিও আওয়ামী লীগে থেকে শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশবাসীর পাশে থাকতে চান।প্রাপ্তির কথা জিজ্ঞেস করলে বলেন,তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। তবে এলাকার জনসাধারণের মধ্যে একটি প্রচলিত শব্দ তাকে প্রতিনিধি হিসেবে পাশে চাই।তবে তাদের অধিকার,দাবী,ন্যায়,নীতি প্রতিষ্ঠা হবে।এ ব্যাপারে তার সাথে কথা বললে জানা যায় তিনি এমন কিছু ভাবছেন না তবে ‘যদি সাধারণ মানুষ আমাকে চায়, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠায় তবে আমি অবশ্যই প্রতিনিধি হতে রাজি আছি।এর বাহিরে যাবার কোনো সুযোগ নেই।
