Read Time:1 Minute, 9 Second
আতিকুর রহমানঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের অনুষ্ঠিত হবে।
আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় মোট আবেদন জমা পড়েছে ১ হাজার ৩১৩ জন। ২৪০ আসনের বিপরীতে লড়বেন ৫ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ তথ্য নিশ্চিত করেছে।গত ৭ অক্টোবর থেকে ‘ডি’ ইউনিটের আবেদন শুরু হয়ে ২০ অক্টোবর আবেদন শেষ হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন শুরু হয়।
২ নভেম্বর সকাল সাড়ে ১০ টা পর্যন্ত প্রবেশপত্র উত্তোলন করা যাবে বলে জানিয়েছে আইসিটি সেল। বিগত বছরের তুলনায় এবছর অনেক কম আবেদন পরেছে
Please follow and like us:
