Read Time:1 Minute, 10 Second
ইসলামী বিশ্বদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামশিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গল বার (২ নভেম্বর) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ পরীক্ষা চলে। ডি ইউনিটের পরিক্ষায় আবেদনের প্রায় ৮৭ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট না থাকায় গুচ্ছের বাহিরে গিয়ে সতন্ত্রভাবে এই পরীক্ষা গ্রহণ করেছে ইবি কর্তৃপক্ষ।পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন কেন্দ্র পরিদর্শন করেন।
Please follow and like us:
