Read Time:1 Minute, 3 Second
মাসুম বিল্লাহঃ
রোটারী ক্লাব অব গুলশানের উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বাগেরহাটের পশুরবুনিয়ায় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মশিউর রহমানের মাধ্যমে ওই কম্বল বিতরন কর্মসূচির আয়োজন করা হয়।রোবরার সকালে পশুরবুনিয়ায় কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ মাষ্টার সাইদুর রহমান।এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোটারি ক্লাব অব গুলশানের কর্মকর্তারা কম্বল বিতরন অনুষ্ঠান অবলোকন করেন।
Please follow and like us:
