উপজেলার চারটি ইউনিয়নের ২৮৪ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ১৬ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সম্মেলন আয়োজন করা হয়।
সম্মেলনে মো. ফরিদ আহম্মেদকে সভাপতি এবং আ. রাজ্জাক হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। তারা উপজেলার চারটি ইউনিয়নের ২৮৪ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমত, আবুল কালাম আকন, শেখ হাসানুল কবির লীন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি সোহেল মঞ্জু সুমন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু মিয়া আরও অনেকে।
