Read Time:1 Minute, 21 Second
তাওসিফ এন আকবরঃসামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “আমার এম.পি” এর বরিশাল বিভাগের পিরোজপুর জেলার বিভিন্ন পর্যায়ের প্রাথমিকভাবে নির্বাচিত সকল কো-অর্ডিনেটরদের নিয়ে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় বিভাগীয় সমন্বয়ক রাকিব সজলের ভার্চুয়াল উপস্থিতিতে ভার্চুয়াল প্ল্যাটফর্ম “গুগল মিট” এ এই মিটিং সম্পন্ন হয়।
এক ক্লিকে বাংলাদেশ শিরোনামে আমার এম পি এর সিস্টার কনসার্ন ই-বাংলাদেশ বিষয় নিয়ে আয়োজিত এই ভার্চুয়াল মিটিং জেলার বিভিন্ন স্তরের ১৫ জন প্রতিনিধিত্বকারী অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট এক মুখপাত্রের বরাতে জানা যায়,আগামী ২২ তারিখে রাজধানী ঢাকায় প্রতিষ্ঠানটির এক গ্র্যান্ড সেলিব্রেশনে ওরিয়েন্টেশন কার্যক্রম পরিচালনা করবেন সি.ই.ও সুশান্ত দাসগুপ্ত।
Please follow and like us:
