তাওসিফ এন আকবরঃ প্রথম ধাপের (নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে উল্লেখিত) ৩৭১ ইউনিয়ন পরিষেদের বাকী ৭১টির মধ্যে ৫৭টিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে ২য় ধাপে সোমবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভার মুলতবি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সভায় পিরোজপুর জেলার ভিন্ন দুই উপজেলার দুটি ইউনিয়নের দুইজন ইউনিয়ন পরিষদের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার মিরুখালী ইউপিতে মো. আবু হানিফ খান, যেখানে আগে মনোনীত হয়েছিলেন আব্দুস সোবহান শরীফ।এবং নেছারাবাদের সমুদয়কাঠী ইউপিতে মো. হুমায়ুন কবির, যেখানে আগে মনোনীত হয়েছিলেন মাহমুদ করিম (সবুর)।
এছাড়াও মাদারীপুর জেলার শিবচর উপজেলার সকল ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীতা উন্মুক্ত রাখা হয়েছে। একই সঙ্গে পিরোজপুর জেলার ভিন্ন দুই উপজেলার দুটি ইউনিয়নসহ প্রথম ধাপের পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী পরিবর্তন করেছেন আওয়ামী লীগ।
বাকিগুলো হলোঃ বরগুনা জেলার বেতাগীর বেতাগী ইউপিতে মো. হুমায়ুন কবির, পটুয়াখালী জেলার দশমিনার আলীপুর ইউপিতে মো. মিজানুর রহমান, ঝালকাঠি জেলার কাঠালিয়ার আওরাবুনিয়া ইউপিতে মো. মিঠু সিকদার।
