সাইফুল ইসলাম ১৩ নং নিশাবাড়িয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত মরহুম চেয়্যারম্যান বীরমুক্তিযোদ্বা নুর ইসলাম হাওলাদার এর কনিষ্ঠ পুত্র।তিনি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য।দীর্ঘদিন ধরেই তিনি ছাত্ররাজনিতির সাথে জড়িত।
প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন সাইফুল ইসলাম।
শনিবার (১৩ মার্চ) ক্ষমতাসীন দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দল মনোনীত প্রার্থীদের তালিকা জানানো হয়েছে।
