Read Time:1 Minute, 21 Second
শেখ মারুফুল ইসলামঃ পিরোজপুরের ইন্দুরকানীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষের অনুষ্ঠান সফল করার লক্ষ্যে পত্তাশী ইউনিয়ন আ’লীগের ৬ শতাধিক কর্মীর শোডাউন অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মুজিববর্ষের প্রোগ্রাম সফল করার লক্ষ্যে ২ নং পত্তাশী ইউনিয়ন আওয়ামিলীগের পক্ষে সহ-সভাপতি জিল্লুর রহমান শান্তি’র নেতৃত্বে এই শোডাউনটি উপজেলা প্রাঙ্গন হয়ে অনুষ্ঠানস্থল প্রদক্ষিণ করে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা মৃধা মোঃ বেলায়েত হোসেন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি দ্বীন ইসলাম জোমাদ্দার,ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর কাজী,পত্তাশী কলেজের প্রভাষক শাহীন হোসেন,ইউনিয়ন আ’লীগ নেতা সুজন হাওলাদার,যুবলীগ নেতা আলামিন শেখ,প্রভাষক অজিত মন্ডল প্রমুখ।
Please follow and like us:
