ঝিনাইদহে ভারতে অনুপ্রবেশের সময় ৯ মাসের শিশুসহ আটক ইন্দুরকানীর ৪ জন।ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় পদ্মপুকুর বটতলা মোড় থেকে নারী, পুরুষ, শিশু ও দালালসহ ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার রাতে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারন গ্রামের মো. আবু বক্কর শিকদার (৩০), তার স্ত্রী মোছা. লাইজু খাতুন (২১), আছিয়া আক্তার মনিকা (৯ মাস), মো. রাসেল (২৭),
এছাড়াও বাগেরহাট জেলার খেজুরবাড়ীয়া গ্রামের মো. সিদ্দিক মাতুব্বর (৩৫), তার স্ত্রী মোছা. মমতাজ বেগম (৩২) ও তার মেয়ে সামিয়া (১), মো. নজরুল খাঁ (৪০),
মোছা. মমতাজ বেগম (৩২) ও বানিয়াখালী গ্রামের মো. মাসুম খাঁন (৩২), খুলনা জেলার নন্দনপুর গ্রামের মোছা. সাজেদা বেগম (৩২) ও তার মেয়ে সাদিয়া (৬), মাদারীপুর জেলার উত্তর রাজদি গ্রামের মো. মাহাবুব (৩০), দক্ষিণ জোনজোনদি গ্রামের মো. মহসিন হাওলাদার (২৫), এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পুরাতন তেঁতুলিয়া গ্রামের শরিফুল ইসলাম (৩২)।
কৃতজ্ঞতাঃ দেশ রুপান্তর
