জালিস মাহমুদঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম ধাপের ০৬ (ছয়টি) ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ গ্রহণ করতে আগ্রহী চেয়ারম্যান,মেম্বর(সাধারণ), মহিলা মেম্বর(সংরক্ষিত) প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
১৮ মার্চ (বৃহস্পতিবার) মনোনয়ন পত্র জমার দেওয়ার শেষে দিন পর্যন্ত ০৬ (ছয়টি) ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯ জন, মহিলা (সংরক্ষিত) আসনে ৭৯ জন ও সাধারণ সদস্য (মেম্বর) পদে ২৯৬ জন মনোনয়ন দাখিল করেছেন।
জানা যায়, উপজেলার ১নং তুষখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন। তারা হলেন- মো. শাহজাহান হাওলাদার, মো. সগীর মিয়া, জিএম আল আমীন, আব্বাস উদ্দিন, মো. সবুর, মো. মামুন পঞ্চায়েত, শাহাদাৎ হাওলাদার, মো. নাসির হাওলাদার, মো. শামীম হাওলাদার, মো. আল আমীন সাঈফী।
৩নং মিরুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেন- আব্দুস সোবাহান শরীফ, আবু হানিফ খান, লাভলু তালুকদার, গোলাম মোস্তফা, শাহীন মল্লিক ঈশা।
৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন। তারা হলেন-দেলোয়ার হোসেন আকন, এসএম রুম্মান, ফিরোজ খন্দকার, শহিদুল ইসলাম, দোলোয়ার হোসেন, ইউনুস আলী আকন, মো. খলিলুর রহমান, মোসাঃ আয়শা সুলতানা, মাজেদা বেগম।
৮নং আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন।তারা হলেন- ইব্রাহীম খলীল ফরাজি, সুলতাল মিয়া, শারমীন জাহান, মেশারফ হোসেন শরীফ, শরিফুল ইসলাম রাজু, ওমর ফারুক, শফিকুল ইসলাম, কামলা হোসেন, শফিকুল আলম।
৯নং সাপলেজা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন। তারা হলেন- মো. মিরাজ মিয়া, জাহাঙ্গীর হোসেন সেলিম, ইদ্রিস আলী মোল্লা, এনামুল কবির, আমীর হোসেন, মোল্লা আবুল কালাম, শামীম, গোলাম রব্বানী, ইকবাল কবির।
১০নং হলতা গুলিশাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন। তারা হলেন- রিয়াজুল আলম ঝনো, হারুন অর রশিদ, নাসির উদ্দিন, আবেদীন মিয়া, হেমায়েত উদ্দিন, আবু জাফর, মিরাজ মাতুব্বর।
১৯ মার্চ শুক্রবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই। ২৪ মার্চ প্রত্যাহার, ২৫ মার্চ প্রতীক বরাদ্ধ ও আগামী ১১ এপ্রিল নির্বাচণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ১১ এপ্রিল হওয়ার কথা রয়েছে।
