জালিস মাহমুদ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পিরোজপুরে ০৫ (পাঁচ) দিন ব্যাপি বিসিক শিল্প মেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ মেলার শুভ উদ্বোধন করেন পিরোজপুরের সুযোগ্য জেলাপ্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ এম এ হাকিম হাওলাদার, জেলা বিসিক এর সহকারী পরিচালক জনাব মহিউদ্দিন আকন প্রমুখ।
অনুষ্ঠান থেকে পিরোজপুর জেলার স্বরূপকাঠি বিসিকে উৎপাদিত ক্রিকেট ব্যাট ও নারকেল সোপলা দিয়ে তৈরী বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী বাংলাদেশে বাজারজাতসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে অনুরূপভাবে পিরোজপুরের উদ্যোক্তাদের শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে এগিয়ে আসার আহবান জানান হয় ।
বক্তারা বলেন,পদ্মা সেতু উন্মুক্ত হলে পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক শিল্প কারখানা গড়ে ওঠার অপার সম্ভাবনা রয়েছে। সুতরাং, প্রতিযোগিতার এই বিশ্বে শুধু চাকরির পিছনে না ছুটে প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতা অর্জনের মাধ্যমে ছোট ছোট কুঠির শিল্প প্রতিষ্ঠান তৈরি করে নিজে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি অন্যদের কর্মের সুযোগ তৈরী করতে হবে।
