মোঃ গোলাম ইয়াছিন রাজু :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ সামনে রেখে বাগেরহাটের রামপাল উপজেলার ১০টি ইউনিয়ন থেকে মোট ৩৯ জন প্রাথর্ী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলার ১নং গেীরম্ভা ইউনিয়ন থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন- মোঃ রাজিব সরদার, গাজী গিয়াস উদ্দিন, মোঃ সুরুজ সেখ ও মোঃ জালাল উদ্দিন শেখ। ২নং উজলকুড় ইউনিয়ন থেকে মুন্সি বোরহান উদ্দিন জেড, কাজী আশফাকুজ্জামান, কাজী আহসানুজ্জামান, মোঃ সিরাজুল ইসলাম আকুঞ্জি, শেখ ফরহাদ হোসেন, মল্লিক আজাদুল হক, মোঃ মাহতাব মোড়ল, আঃ সালাম হাওলাদার ও মেহেদী হাসান মিন্টু। ৩নং বাইনতলা ইউনিয়ন থেকে মোঃ আব্দুল্লাহ ফকির, , সরদার মুজিবুর রহমান, খান তায়েব আলী, গাজী আরাফাত আলম, হাওলাদার খলিলুর রহমান ও মোঃ মেহেদী হাসান । ৪নং রামপাল সদর ইউনিয়ন থেকে মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মোঃ বজলুর রহমান ও মজিদ মোল্যা। ৫নং রাজনগর ইউনিয়ন থেকে সরদার আঃ হান্নান ডব্লিউ, মোঃ মিজানুর রহমান শেখ ও মোঃ আমিনুর রহমান। ৬ নং হুড়কা ইউনিয়ন থেকে তপন গোলদার, বিচিত্র বীর্য পাড়ে, পার্থ প্রতিম বিশ্বাস ও নিত্যানন্দ বিশ্বাস। ৭ নং পেড়ীখালী ইউনিয়ন থেকে মোঃ রফিকুল ইসলাম বাবুল ও আঃ সবুর গাজী। ৮ নং ভোজপাতিয়া ইউনিয়ন থেকে তরফদার মাহফুজুল হক টুকু ও এস.এম. মাইদুল ইসলাম মুন। ৯ নং মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে তালুকদার সাব্বির আহমেদ, মোঃ টুকু হাওলাদার ও মোঃ মামুন শেখ। ১০ নং বাঁশতলী ইউনিয়ন থেকে মোস্তাফিজুর রহমান সোহেল , হাওলাদার আবু তালেব ও মোঃ এনামুল বাশার বাচ্চু।
এছাড়া সাধারন সদস্য পদে ৩৮০ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১৯ জন সদস্য মনোনয়ন পত্র দাখিল করেছেন।
