দেশব্যাপী হঠাৎ করে করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় রামপাল উপজেলা প্রশাসন এক জরুরী সভার আয়োজন করেছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল দেশের করোনা ভাইরাস পরিস্থিতি ও রামপালে করোনার সার্বিক চিক্র তুলে ধরেন। সভায় জানানো হয় যে, পূর্বেও চেয়ে বর্তমানে করোনা ভাইরাস জেনেটিকাল পরিবর্তনের মাধ্যমে আরো শক্তিশালী হয়ে আমাদের দেশে আক্রমন করছে। আগে যেখানে করোনায় আক্রান্ত হলে শতকরা ৫শতাংশের ও কম মানুষের হাসপাতালে ভর্তি হওয়া লাগত, বর্তমানে সেই হার বেড়ে গিয়ে ২০শতাংশের বেশী বেড়ে গেছে। তিনি আরো জানান যে , বর্তমানে রামপালের বাইনতলা ইউনিয়নের সগুনা গ্রামে এক ব্যাক্তি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।
সভায় স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার করা হবে বলে জানানো হয়। সকল সরকারী , আধাসকারী , বে-সরকারী ও এনজিও সহ সকল দপ্তরে সেবা গ্রহনকারী ও প্রদানকারী সবাই যাতে মাস্ক ব্যবহার করে, সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে সভায় জানানো হয়। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ও যাতে সবাই স্বাস্থ্য বিধি মেনে প্রচার কার্য চালায়, সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয়। হাট-বাজার, ওয়াজ মাহফিল, কীর্তন, মসজিদ, মন্দির , গীর্জা ও জনসমাগম স্থলে স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। সভায় জানানো হয় যে, প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনগনকে স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে সচেতনতা মুলক কার্যক্রম গ্রহন করা হবে। বিভিন্ন গুরুত্ব পূর্ন স্থানে মাইকিং করে জনগনকে সচেতন করার চেষ্টা করা হবে। এরপর প্রয়োজন হলে মোবাইল কোর্টের ও ব্যাবস্থা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থ নেয়া হবে। এছাড়া যে সমস্ত দোকান গভীর রাত পর্যন্ত খোলা রেখে জনসমাগম করে থাকে, তাদের ও সন্ধা ৮টার পর বন্ধ রাখার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শোভন সরকার, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ আঃ জলিল, ভাইচ চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন ও মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সহ বিভিন্ন দপÍরের কর্মকর্তাবৃন্দ, রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদি ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার সহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ।
