Read Time:1 Minute, 16 Second
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ০২ নং ঢেপসাবুনিয়া গ্রামের হাবিব মাতুব্বরের ছেলে অসহায় ও দরিদ্র ভ্যানচালক মনির মাতুব্বর এর সাহায্যে এগিয়ে আসুন।৩ মেয়ে, ১ ছেলে আর তার স্ত্রীসহ ৬ জনের পরিবার পরিচালিত হত মনির মাতুব্বরের একার আয়ে।তিনি (মনির মাতুব্বর ) ভ্যান চালিয়ে তার এই ৬ সদস্যের এই পরিবারের ব্যায়ভার বহন করতেন।
গত ৮ এপ্রিল তার একমাত্র সম্বল ভ্যানটি চুরি হয়ে যায়।নতুন একটি ভ্যান কেনার সামর্থ্যও নেই অসহায় ও হতদরিদ্র ভ্যানচালক মনির মাতুব্বরের।এমতাবস্থায় তিনি এলাকার বিত্তবানদের কাছে নতুন একটি ভ্যান কেনার জন্য সাহায্য চেয়েছেন।যেন তিনি তার পরিবারের সদস্যের জন্য দুবেলা দু-মুঠো খাবারের ব্যসবস্থা করতে পারেন।
Please follow and like us:
